অথ হ শ্রোত্রমুদ্গীথমুপাসাঞ্চক্রিরে তদ্ধাসুরাঃ পাপ্পানা বিবিধস্তমাত্তেনো—ভয়ং শৃণোতি শ্রবণীয়ং চাশ্রবণীয়ং চ পাপ্পনা হ্যেত্যদ্বিদ্ধম্ ॥৫
অন্বয় : অথ [দেবাঃ] হ শ্রোত্রম্ (কর্ণকে) উদ্গীথম্ উপাসাঞ্চক্রিরে, তত্ হ অসুরাঃ পাপ্পানা বিবিধঃ; তস্মাৎ তেন (সেই কর্ণদ্বারা) উভয়ম্ শৃণোতি (শ্রবণ করে— শ্রবণীয় বিষয়কে, প্রিয় বিষয়কে) অশ্রবণীয়ম্ চ (এবং অপ্রিয় বিষয়কে); পাদ্মনা হি এতৎ বিদ্ধম্।
সরলার্থ : তারপর দেবগণ কর্ণকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন, কিন্তু অসুরগণ ইহাকে পাপদ্বারা বিদ্ধ করিল। এই জন্য লোকে কর্ণদ্বারা প্রিয় ও অপ্রিয় উভয়ই শ্রবণ করে; কারণ ইহা পাপবিদ্ধ হইয়াছিল।