অথ হ চক্ষুরুদ্গীথমুপাসাঞ্চক্রিরে তদ্ধাসুরাঃ পাপ্পানা বিবিধস্তমাত্তেনোভয়ং পশ্যতি দর্শনীয়ং চাদর্শনীয়ং চ পাপ্পনা হ্যেতদ্বিদ্ধম্ ॥৪
অন্বয় : অথ [দেবাঃ] হ চক্ষুঃ (চক্ষুকে) উদ্গীথম্ উপাসাঞ্চক্রিরে, তৎ (তাহাকে তু অসুরাঃ পাপ্পানা বিবিধুঃ। তস্মাৎ তেন (সেই চক্ষুদ্বারা) উভয়ম্ পশ্যতি (দেখে)— দর্শনীয়ম্ চ (দর্শনীয় বস্তুকে) অদর্শনীয়ং চ (এবং অদর্শনীয় বস্তুকে); পাপ্পনা হি এতৎ (ইহা) বিদ্ধম্ (বিদ্ধ হইয়াছিল)।
সরলার্থ : তারপর দেবগণ চক্ষুকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন, কিন্তু অসুরগণ ইহাকে পাপদ্বারা বিদ্ধ করিল। এই জন্য লোকে চক্ষু দ্বারা দর্শনীয় ও অদর্শনীয় উভয়ই দর্শন করে; কারণ ইহা পাপবিদ্ধ হইয়াছিল।