অথ হ বাচমুদ্গীথমু পাসাঞ্চক্রিরে তাং হাসুরাঃ পাদ্মনা বিবিধুস্তস্মাত্তয়ো-ভয়ং বদতি সত্যং চানৃতং চ পাপ্পনা হ্যেষা বিদ্ধা॥৩
অন্বয় : অথ (অনন্তর) [দেবাঃ] হ বাচম্ (বাক্কে) উদ্গীথম্ উপাসাঞ্চক্ৰিয়ে, তাম্ (তাহাকে) হ অসুরাঃ পাপ্পনা বিবিধঃ; তস্মাৎ তয়া (বাদ্বারা) উভয়ম্ বদতি (বলে)— সত্যম্ চ (সত্যকে) অনৃতম্ চ (এবং অসত্যকে)। পাপ্পনা হি এষা (এই বাক্) বিদ্ধা (বিদ্ধ হইয়াছিল)।
সরলার্থ : তারপর দেবগণ বাগিন্দ্রিয়কে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন, কিন্তু অসুরগণ তাহাকে পাপদ্বারা বিদ্ধ করিল। এই জন্য লোকে বাগিন্দ্রিয় দ্বারা সত্য ও অসত্য উভয়ই বলিয়া থাকে, কারণ ইহা পাপবিদ্ধ হইয়াছিল।