দেবাসুরা হ বৈ যত্র সংযেতির উভয়ে প্রজাপত্যাস্তদ্ধ দেবা উদ্গীথমাজ-হ্রূরনেনৈনানভিভবিষ্যাম ইতি ॥১
অন্বয় : দেবাসুরাঃ (দেব ও অসুরগণ) হ বৈ যত্র (যখন, বা যে নিমিত্ত) সংযেতিরে (সংগ্রাম করিয়াছিল) উভয়ে (বহুবচন, দুই) প্রজাপত্যাঃ (প্রজাপতির সন্তানগণ), তৎ (তখন বা সেই বিষয়ে) হ দেবাঃ (দেবগণ) উদ্গীথম্ (উদ্গীথকে) আজহুঃ (গ্রহণ করিয়াছিলেন) অনেন (এই উদ্গীথ দ্বারা) এনান্ (ইহাদিগকে) অভিভবিষ্যামঃ (পরাভব করিব) ইতি (এই ভাবিয়া)।
সরলার্থ : প্রজাপতির সন্তান দেবতা ও অসুর— এই উভয় দল পরস্পর যুদ্ধ করিয়াছিল। ‘আমরা উদ্গীথ দ্বারা অসুরদিগকে পরাভব করিব’— এই ভাবিয়া দেবগণ উদ্গীথ গ্রহণ করিলেন।