তেন তং হ বকো দাভ্যো বিদাঞ্চকার। স হ নৈমিষীয়ানামুদ্গাতা
বভুব স হ স্মৈভ্যঃ কামানাগায়তি ॥ ১৩
অন্বয় : তেন (সেই জন্য) তম (সেই মুখ্যপ্রাণকে) হ বকং দাল্ভ্যঃ (দভের পুত্র বক নামক ঋষি) বিদাঞ্চকার (বিদিত হইয়াছিলেন)। সঃ (তিনি) হ নৈমিষীয়ানাম্ (নৈমিষারণ্যবাসী ঋষিগণের) উদ্গাতা (উদ্গীথ-গাতা) বভূব (হইয়াছিলেন)। সঃ হ এভ্যঃ (ইহাদিগের জন্য) কামন্ (কাম্যবস্তুসমূহকে) আগায়তি স্ম (গান করিয়াছিলেন)।
সরলার্থ : সেই জন্য দভের পুত্র ঋষি বক সেই প্রাণকে জানিয়াছিলেন। তিনি নৈমিষারণ্যবাসী ঋষিগণের উদ্গাতা হইয়াছিলেন এবং তাঁহাদিগের জন্য কাম্যবস্তু লাভের আকাঙ্ক্ষায় উান করিয়াছিলেন।