তেন তং হায়াস্য উদ্গীথমুপাসাঞ্চক্র এতমু এবায়াস্যং মন্যন্ত আস্যাদ্ যদয়তে ॥১২
অন্বয় : তেন (এইজন্য) তম্ হ আয়াস্যঃ (আয়াস্য ঋষি) উদ্গীথম্ উপাসাঞ্চক্রে। এতম্ (এই প্রাণকে বা ঋষিকে) উ এব আয়াস্যম্ মন্যন্তে; আস্যাৎ (আস্য অর্থাৎ মুখ হইতে) যৎ (যেহেতু) অয়তে (গমন করে) [১০ম মঃ দ্রঃ]।
সরলার্থ : সেই জন্য আয়াস্য ঋষি এই মুখ্য প্রাণকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন। এই কারণে এই প্রাণকে আয়াস্য বলা হয়, কারণ ইহা আস্য অর্থাৎ মুখ হেতু নির্গত হয়। (অর্থান্তর— এই জন্য ঋষিকে আয়াস্য বলা হয়; কারণ তাঁহার উপাস্য প্রাণ আস্য হইতে নির্গত হয়)।