তেন তং হ বৃহস্পতিরুদ্গীথমুপাসাঞ্চ এতমু এব বৃহস্পতিং মন্যন্তে বাঘি বৃহতী তস্যা এষ পতিঃ ॥১১
অন্বয় : তেন (সেইজন্য) তম্ (মুখ্যপ্রাণকে) হ বৃহস্পতিঃ (বৃহস্পতি নামক ঋষি) উদ্গীথম্ উপাসাঞ্চক্রে; এতম্ (এই প্রাণকে কিংবা ঋষিকে) উ এব বৃহস্পতিম্ মন্যন্তে বাক্ হি (বাকই) বৃহতী (মহতী), তস্যাঃ (তাহার) এষঃ (এই) পতিঃ (পতি) [১০ম মন্ত্ৰ দ্রষ্টব্য]।
সরলার্থ : সেই জন্য বৃহস্পতি এই মুখ্যপ্রাণকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন। এই হেতু এই প্রাণকে বৃহস্পতি বলা হয়; কারণ বাক্ই বৃহতী এবং এই প্রাণ তাঁহার পতি। (অর্থান্তর— এই জন্য এই ঋষিকে বৃহস্পতি বলা হয়; কারণ বাক্ই বৃহতী এবং ঋষি এই বাক্যের পতি)।