আপয়িতা হ বৈ কামানাং ভবতি য এতদেবং বিদ্বানক্ষরমুদ্গীথমুপাস্তে ॥৭
অন্বয় : আপয়িতা (প্রাপক) হ বৈ কামানাম্ (কাম্যবস্তুসমূহের) ভবতি (হন), যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) অক্ষরম্ (‘ওম্’ অক্ষরকে) উদ্গীথম্ (উদ্গীথরূপে) উপাস্তে (উপাসনা করে)।
সরলার্থ : যিনি ইহাকে এইরূপ জানিয়া ওঙ্কারকে উদ্গীথরূপে উপাসনা করেন, তিনি কাম্যবস্তুসমূহ লাভ করেন।