বাগেব ঋক্ প্রাণঃ সাম ওমিত্যেতদক্ষরমুদ্গীথস্তদ্বা এতন্মিথুনং যদ্বাক্ চ প্ৰাণশ্চ ঋক্ চ সাম চ ॥ ৫
অন্বয় : বাক্ এব (বাক্যই) ঋক্, প্রাণঃ সাম (প্রাণই সাম) ওম্ ইতি (‘ওম্’ এই) এতৎ (এই) অক্ষরম্ (অক্ষর) উদ্গীথঃ। তৎ (তাহা) বৈ এতৎ মিথুনম্ (এই মিথুন, যুগল বস্তু), যৎ (যাহা) বাক্ চ প্রাণঃ চ (বাক্য ও প্রাণ) ঋক্ চ সাম চ (ঋক্ ও সাম)।
সরলার্থ : বাক্যই ঋক্, প্রাণই সাম, ‘ওম্’ এই অক্ষরই উদ্গীথ। যাহা বাক্ ও প্রাণ, (অথবা) ঋক্ ও সাম— তাহাই মিথুন।