এষাং ভূতানাং পৃথিবী রসঃ পৃথিব্যা আপো রসোহপামোষধয়ো
রস ওষধীনাং পুরুষো রসঃ পুরুষস্য বাগ্ রসো বাচ ঋগ্রস ঋচঃ সাম
রসঃ সাম্ন উদ্গীথো রসঃ ॥২
অন্বয় : এষাম্ ভূতানাম্ (এই ভূতসমূহের) পৃথিবী রসঃ (রস; জীবনদায়িনী শক্তি); পৃথিব্যাঃ (পৃথিবীর) আপঃ (জলসমূহ) রসঃ (সার); অপাম্ (জলসমূহের) ওষধয়ঃ (ওষধিসমূহ) রসঃ; ওষধীনাম্ (ওষধিসমূহের) পুরুষঃ (মানব) রসঃ; পুরুষস্য (পুরুষের) বাক্ রসঃ; বাচঃ (বাক্যের) ঋক্ (ঋগ্বেদ) রসঃ; ঋচঃ (ঋকের) সাম (সামবেদ) রসঃ; সাম্নঃ (সামবেদের) উদ্গীথঃ (উদ্গীথনামক অংশ) রসঃ।
সরলার্থ : পৃথিবী এই চরাচর ভূতসমূহের রস, জল পৃথিবীর রস, ওষধিসমূহ জলের রস, পুরুষ ওষধিসমূহের রস, বাক্ পুরুষের রস, ঋগ্বেদ বাক্যের রস, সামবেদ ঋগ্বেদের রস এবং উদ্গীথ সামবেদের রস।
মন্তব্য : এই অংশে কোন স্থলেঃ ‘রস’ শব্দের অর্থ ‘কারণ’ এবং কোনও স্থলে ‘সার’ বা ‘পরিণাম’ (কাৰ্য)।