তেনোভৌ কুরুতো যশ্চৈতদেবং বেদ যশ্চ ন বেদ। নানা তু বিদ্যা চাবিদ্যা চ যদেব বিদ্যয়া করোতি শ্রদ্ধয়োপনিষদা তদেব বীর্যবত্তরং ভবতীতি খল্বেত-স্যৈবাক্ষরস্যোপব্যাখ্যানং ভবতি ॥১০
অন্বয় : তেন (এই তিন অক্ষর দ্বারা) উভৌ (দুই জনেই) কুরুতঃ (করেন), যঃ চ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বেদ (জানেন), যঃ চ ন (না) বেদ। নানা (বিভিন্নপ্রকার) তু বিদ্যা চ অবিদ্যা চ। যৎ এব (যাহাকে, যে কর্মকে) বিদ্যয়া (বিদ্যাযুক্ত হইয়া) করোতি (করে), শ্রদ্ধয়া (শ্রদ্ধাযুক্ত হইয়া) উপনিষদা (উপনিষদ্ব্যক্ত হইয়া), তৎ এব (তাহাই) বীর্যবত্তরম্ (অধিকতর বীর্যযুক্ত) ভবতি (হয়) ইতি। খলু এতস্য এব অক্ষরস্য (এই অক্ষরেরই) উপব্যাখ্যানম্ (ব্যাখ্যা) ভবতি।
সরলার্থ : যাঁহারা ইহা জানেন, এবং যাঁহারা ইহা জানেন না— ইঁহারা উভয়েই এই অক্ষর দ্বারাই কর্ম সম্পন্ন করিয়া থাকেন। কিন্তু বিদ্যা ও অবিদ্যা বিভিন্ন। বিদ্যাযুক্ত, শ্রদ্ধাযুক্ত ও উপনিষদ্যুক্ত হইয়া যাহা সম্পন্ন করা হয়, তাহাই অধিকতর ফলপ্রদ হয়। ইহাই এই অক্ষরের ব্যাখ্যা।