অনিরুক্তত্রয়োদশঃ স্তোভঃ সঞ্চরো হুঙ্কারঃ ॥ ৩
অন্বয় : অনিরুক্তঃ (অনির্বচনীয়) ত্রয়োদশঃ স্তোভঃ (হাউ, হাই, অথ ইত্যাদিকে স্টোভ বলা হয়); সঞ্চরঃ (গতিশীল, সুতরাং দুর্বোধ্য) হুংকারঃ (‘হুং’ এই অক্ষর)।
সরলার্থ : (পূর্বে ‘হাউ’কার, ‘হাই’কার, ‘অথ’কার, ‘ইহ’কার, ‘ঈ’কার, ‘উ’কার, ‘এ’কার, ‘ওঁহোই’কার, হিংকার, স্বর, যা ও বাক্—এই বারটি স্তোভের কথা বলা হইয়াছে)। হুংকার ত্রয়োদশ স্তোভ; ইহা অনির্বচনীয় এবং সর্বত্র গতিশীল বলিয়া দুর্বোধ্য