আদিত্য উকারো নিহব একারো বিশ্বে দেবা ঔহোয়িকারঃ প্রজাপতির্হিঙ্কারঃ প্রাণঃ স্বরোহং যা বাগ্বিরাট্ ॥ ২
অন্বয় : আদিত্যঃ উকারঃ; নিহবঃ (আহ্বান) একারঃ; বিশ্বে দেবাঃ (সমুদর দেবতা) ঔহোয়িকারঃ (‘ঔহোই’ এই শব্দ); প্রজাপতিঃ হিংকারঃ (‘হিং’ এই অক্ষর); প্রাণঃ স্বরঃ; অন্নম্ যা (‘যা’ এই অক্ষর); বাক্ (বাক্য) বিরাট্।
সরলার্থ : আদিত্যই ‘উ’কার নিহব (আহ্বান) ‘এ’কার বিশ্বদেবই ‘ঔহোয়ি’কার, প্রজাপতিই হিংকার, প্রাণই স্বর, অন্নই ‘যা’ অক্ষর এবং বাক্ই বিরাট্।