অয়ং বাব লোকো হাউকারো বায়ুর্রাইকারশ্চন্দ্রমা অথকারঃ আত্মেহকারোহগ্নিরীকারঃ ॥ ১
অন্বয় : অয়ম্ (এই) বাব লোকঃ হাউকারঃ (‘হাউ’ এই শব্দ), বায়ুঃ হাইকারঃ (‘হাই’ এই শব্দ); চন্দ্রমা অথকারঃ (‘অথ’ এই শব্দ); আত্মা ইহকারঃ (‘ইহ’ এই শব্দ); অগ্নিঃ ঈকারঃ (‘ঈ’ এই শব্দ)।
সরলার্থ : এই পৃথিবীতে ‘হাউ’কার, বায়ু ‘হাই’কার, চন্দ্রমা ‘অথ’কার, আত্মা ‘ইহ’কার এবং অগ্নি ‘ঈ’কার।
মন্তব্য : পাঠান্তর ‘হাইকারঃ’ স্থলে ‘হায়িকারঃ’। সংস্কৃতে পাদপুরণে চ, বা, তু, হি ইত্যাদি কতকগুলি অক্ষর ব্যবহৃত হয়। গায়কগণও গান করিবার সময় অনেক স্থলে কতকগুলি অর্থশূন্য শব্দ যোগ করেন। সামগানের মধ্যেও ‘হাউ’, ‘হাই’, ‘অথ’, ‘ইহ’, ‘ঈ’, ইত্যাদি শব্দের ব্যবহার দেখা যায়। সাধারণ মতে এই শব্দগুলি অর্থশূন্য; ঋষি এস্থলে এইগুলির ব্যাখ্যা দিয়াছেন।