তে হ যথৈবেদং বহিষ্পরমানেন স্তোষ্যমাণাঃ সংবন্ধাঃ সর্পন্তীত্যেবম্ আসসৃপুস্তে হ সমুপবিশ্য হিং চক্ষুঃ ॥ ৪
অন্বয় : তে হ (তাহারা) যথা এব (যেমন) ইদম্ (এই প্রকার) বহিষ্পবমানেন (বহিষ্পবমান নামক স্তোত্রদ্বারা) স্তোষ্যমাণাঃ (স্তুতি করিবে এই অবস্থায়) সংবন্ধাঃ (পরস্পর সংলগ্ন হইয়া) সর্পন্তি (পরিভ্রমণ করে) ইতি—এবম্ (এই প্রকার) আ+সসৃপুঃ (পরিভ্রমণ করিয়াছিল) তে হ (তাহারা) সমুপবিশ্য (সমীপে উপবেশন করিয়া) হিম্ (হিং এই শব্দ) চক্রঃ (উচ্চারণ করিয়াছিল)।
সরলার্থ : বহিষ্পবমান স্তোত্রদ্বারা স্তুতি করিবার সময়ে উদ্গাতারা যেমন পরস্পর সংলগ্ন হইয়া চলিতে থাকে, এই কুকুরেরাও সেইরকম করিতে লাগিল। তাহার পরে বসিয়া তাহারা ‘হিং’ এই শব্দ উচ্চারণ করিল।