তান্ হোবাচেহৈব মা প্রাতরূপসমীয়াতেতি তদ্ধ বকো দাভ্যো গ্লাবো বা মৈত্রেয়ঃ প্রতিপালয়াঞ্চকার ॥ ৩
অন্বয় : তান্ (সেই কুকুরদিগকে) হ উবাচ (শ্বেত কুকুর বলিল) ইহ এব (এই স্থলেই) মা (আমার নিকট) প্রাতঃ (প্রাতঃকালে) উপ সমীয়াত (আগমন করিবে) ইতি। তত্ হ (সেই সময়ে) বকঃ দাল্ভ্যঃ গ্লাবঃ বা মৈত্রেয়ঃ প্রতিপালয়াঞ্চকার (অপেক্ষা করিয়া রহিল)।
সরলার্থ : শ্বেত কুকুর তাহাদিগকে বলিল, ‘তোমরা প্রাতে এইখানেই আমার নিকট আসিও।’ দাল্ল্ভ্য বক অর্থাৎ মৈত্রেয় গ্লাব তাহাদিগের জন্য সেখানেই অপেক্ষা করিয়া রহিল।