তস্মৈ শ্বা শ্বেতঃ প্রাদুর্বভূব তমন্যে শ্বান উপসমেত্যোচুরন্নং নো ভগবানাগায়ত্ত্বশনায়াম বা ইতি ॥ ২
অন্বয় : তস্মৈ (তাহার জন্য; তাহার প্রতি অনুগ্রহ দেখাইবার জন্য) শ্বা (কুকুর) শ্বেতঃ (শ্বেতবর্ণ) প্রাদুর্বভূব (আবির্ভূত হইয়াছিল)। তম্ (সেই কুকুরকে) অন্যে শ্বানঃ (অপর কতকগুলি কুকুর) উপসমেত্য (নিকটে উপস্থিত হইয়া) উচুঃ (বলিয়াছিল) অন্নম্ (অন্ন) নঃ (আমাদিগের জন্য) ভগবান্ আগায়তু (গান করুন), অশনায়াম (ভোজন করিতে ইচ্ছা করি) বৈ ইতি।
সরলার্থ : তাঁহার নিকট এক সাদা রঙের কুকুর উপস্থিত হইল। আরও কতকগুলি কুকুর তাঁহার নিকট উপস্থিত হইয়া বলিল, “আমরা যাহাতে খাদ্য পাই সেইজন্য সামগান করুন; আমরা ক্ষুধার্ত।‘