অথাতঃ শৌব উদ্গীথস্তদ্ধ বকো দাভ্যো গ্লাবো বা মৈত্রেয়ঃ স্বাধ্যায়মুদ্বব্রাজ ॥ ১
অন্বয় : অথ (এখন) অতঃ (এই হেতু) শৌবঃ (কুক্কুরসম্বন্ধীয়; ‘শ্বন্’ হইতে) উদ্গীথঃ। তত্ হ (সেই সময়ে, বা সেই বিষয়ে) বকঃ দাল্ভ্যঃ (দভের পুত্র বক) গ্লাবঃ বা মৈত্রেয়ঃ (যাহার অপর নাম মৈত্রেয় গ্লাব) স্বাধ্যায়ম্ উদ্ব্রাজ (গমন করিয়াছিলেন)।
সরলার্থ : এখন কুকুরবিষয়ক উদ্গীথ বলা হইতেছে। এক সময়ে দল্ভপুত্ৰ বক অথবা গ্লাব মৈত্রেয় বেদপাঠের জন্য (নির্জন স্থানে) গিয়াছিলেন।
মন্তব্য : (ক) এখানে দুই ঋষির কথা বলা হয় নাই। এক ঋষিরই এই দুই নাম। (খ) মৈত্রেয় মিত্রা নাম্নী নারীর অপত্য (শংকর)। ‘মিত্রয়ু’ নামক কোন লোকের পুত্র (পাণিনি)।