অনুমিতি হোবাচ সর্বাণি হ বা ইমানি ভূতানি অন্নমেব প্রতিহরমাণানি জীবন্তি সৈষা দেবতা, প্রতিহারমন্বায়ত্তা তাঞ্চেদবিদ্বান্ প্রত্যহরিষ্যো মূর্ধা তে ব্যপতিষ্যত্তথোক্তস্য ময়েতি তথোক্তস্য ময়েতি ॥ ৯
অন্বয় : অন্নম্ ইতি হ উবাচ। সর্বাণি হ বৈ ইমানি ভূতানি অন্নম্ এব (অন্নকেই) প্রতিহরমাণানি (আনয়ন করিয়া) জীবন্তি (জীবন ধারণ করে)। সা এষা দেবতা প্রতিহারম্ অন্বায়ত্তা। তাম্ চেৎ অবিদ্বান্ প্রতি+অহরিষ্যঃ (প্রতিহার-কর্ম করিতে), মূর্ধা তে ব্যপতিষ্যৎ তথা উক্তস্য ময়া ইতি, তথা উক্তস্য ময়া ইতি (দ্বিরুক্তি সমাপ্তিসূচক) (৫ম মঃ দ্রঃ)।
সরলার্থ : উষস্তি বলিলেন—অন্নই সেই দেবতা। চরাচর সমস্ত জীব অন্ন আহরণ করিয়াই জীবিত থাকে। সেই দেবতাই প্রতিহারের অনুগমন করেন। তুমি যদি তাঁহাকে না জানিয়া প্রতিহার-কর্ম করিতে, আমার ঐ বাক্যানুসারে তোমার মস্তক খসিয়া পড়িত।