অথ হৈনং প্রতিহÓোপসসাদ প্রতিহত্যা দেবতা প্রতিহারমন্বায়ত্তা তাং চেদবিদ্বান্ প্রতিহরিষ্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি মা ভগবানবোচৎ কতমা সা দেবতেতি ॥ ৮
অন্বয় : অথ হ এনম্ প্রতিহর্তা উপসসাদ প্রতিহতঃ। যা দেবতা প্রতিহারম্ অন্বায়ত্তা, তাম্ চেৎ অবিদ্বান্ প্রতিহরিষ্যসি, মূর্ধা তে বিপতিষ্যতি ইতি মা ভগবান্ অবোচৎ। কতমা সা দেবতা? ইতি (১।১০।১১ ও ১।১১।৪ টীকা দ্রঃ)।
সরলার্থ : অনন্তর প্রতিহর্তা তাহার নিকট যাইয়া বলিলেন—আপনি আমাকে বলিয়াছিলেন, ‘হে প্ৰতিহতা, যে দেবতা প্রতিহারের অনুগমন করে, সেই দেবতাকে না জানিয়া তুমি যদি প্রতিহার কর্ম কর, তোমার মস্তক খসিয়া পড়িবে।’ তিনি কোন্ দেবতা?