তত্রোদ্গণাতৃনাস্তাবে স্তোষ্যমাণানুপোপবিবেশ স হ প্রস্তোতারমুবাচ ॥ ৮
অন্বয় : তত্র (সেই স্থলে) উদ্গাতৃন্ (উদ্গাতাদিগের নিকট উপস্থিত হইয়া) আস্তাবে (স্তুতিভূমিতে, যজ্ঞভূমিতে) স্তোষ্যমাণান্ উপ (স্তুতিকারীদিগের নিকটে; কিংবা ‘স্তোষ্যমাণান্’ শব্দ ‘উদ্গাতৃন্’ শব্দের বিশেষণ; উপ=সমীপে) উপবিবেশ (উপবেশন করিলেন)। সঃ হ (তিনি) প্রস্তোতারম্ (প্রস্তোতাকে) উবাচ (বলিলেন)।
সরলার্থ : তিনি যজ্ঞস্থলে গিয়া স্তোত্রপাঠক উদ্গাতাগণের নিকটে বসিলেন। তারপর প্রস্তোতাকে বলিলেন—
মন্তব্য : প্রস্তোতা— ইনি উদ্গাতা নামক ঋত্বিকের একজন সহায়। সামগান আরম্ভ হইবার পূর্বে ইনি ‘প্রস্তাব’ নামক অংশ গান করেন। (৪।১৫।২ মন্তব্য দ্রঃ)।