স হ প্ৰাতঃ সংজিহান উবাচ যদ্বতানুস্য লভেমহি লভেমহি ধনমাত্ৰাং রাজাসৌ যক্ষ্যতে স মা সর্বৈরাত্বিজ্যৈবৃণীতেতি ॥ ৬
অন্বয় : সঃ হ প্রাতঃ (প্রাতঃকালে) সঞ্জিহানঃ (শয্যা বা নিদ্রা ত্যাগ করিয়া) উবাচ (বলিলেন)—যৎ (যদি) বত (হায়!) অনুস্য (অন্নের কিয়ৎ পরিমাণ) লভেমহি (পাইতাম), লভেমহি ধনমাত্রাম্ (কিঞ্চিৎ ধনকে)। রাজা অসৌ (ঐ রাজা) যক্ষ্যতে (যজ্ঞ করিবেন), সঃ মা (আমাকে) সর্বৈঃ আত্বিজ্যৈঃ (ঋত্বিকগণের সমুদয় কর্ম সম্পাদন করিবার জন্য; আত্বিজ্য ঋত্বিকের কর্ম) বৃণীত (বরণ করিতে পারিতেন) ইতি।
সরলার্থ : পরের দিন প্রাতে উঠিয়া উষস্তি স্ত্রীকে বলিলেন—’হায়! যদি কিছু অনু পাইতাম (তাহা হইলে তাহা খাইয়া রাজসমীপে যাইতে পারিতাম), কিছু অর্থলাভ হইত। ঐ রাজা যজ্ঞ করিবেন; ঋত্বিকগণের সব কাজ করিবার জন্য তিনি আমাকে বরণ করিতে পারিতেন।‘