স হ খাদিত্বাতিশেষাঞ্জায়ায়া আজহার। সাগ্র এব সুভিক্ষা বভূব তান্ প্রতিগৃহ্য নিদধৌ ॥ ৫
অন্বয় : সঃ হ খাদিত্বা (খাইয়া) অতিশেষান্ (অবশিষ্ট মাষকলায়গুলিকে) জায়ায়ৈ (জায়ার জন্য) আজহার (আনয়ন করিলেন)। সা (সে, জায়া) অগ্রে এব (পূর্বেই) সুভিক্ষা (উত্তম ভিক্ষাপ্রাপ্ত) বভূব (হইয়াছিল); তান্ (সেই মাষকলায়সমূহকে) প্রতিগৃহ্য (প্রতিগ্রহণ করিয়া) নিদধৌ (রাখিয়া দিয়াছিল)।
সরলার্থ : উষস্তি মাষকলায় খাইয়া অবশিষ্টাংশ স্ত্রীর জন্য লইয়া আসিলেন। কিন্তু সত্রী পূর্বেই উত্তম ভিক্ষা পাইয়াছিলেন। তাই তিনি সেই মাষকলায় নিয়া রাখিয়া দিলেন।