ন স্বিদেতেঽপ্যুচ্ছিষ্টা ইতি ন বা অজীবিষ্যমিমানখাদন্নিতি হোবাচ কামো ম উদপানমিতি ॥ ৪
অন্বয় : ন (না) স্বিৎ (কি?) এতে (এই সমুদয়) অপি উচ্ছিষ্টঃ (উচ্ছিষ্ট)? ইতি। ন বৈ অজীবিষ্যম্ (বাঁচিতাম) ইমান্ (এই সমুদয়কে) অখাদন (না খাইলে) ইতি হ উবাচ (উষস্তি বলিলেন)। কামঃ (ইচ্ছাধীন বস্তু; বা সুখভোগ্য বস্তু) মে (আমার) উদপান ইতি।
সরলার্থ : ইভ্য বলিল—’এই সব মাষকলায় কি উচ্ছিষ্ট নহে?’ উষস্তি বলিলেন, ‘ইহা না খাইলে আমি বাঁচিতাম না, কিন্তু জলপান আমার ইচ্ছাধীন।’
মন্তব্য : ‘কামঃ মে উদপানম্’ এই অংশের বিভিন্ন অর্থ হইতে পারে : (১) জল পান ত আমার ইচ্ছাধীন; (২) জলপান ত আমার সুখভোগ্য বস্তু; (৩) আমি ইচ্ছা করিলে অন্যত্র জল সংগ্রহ করিয়া পান করিতে পারি, ইত্যাদি।