এতেষাং মে দেহীতি হোবাচ তানস্মৈ প্ৰদদৌ হন্তানুপানমিত্যুচ্ছিষ্টং বৈ মে পীতং স্যাদিতি হোবাচ ॥ ৩
অন্বয় : এতেষাম্ (এই সমুদয়ের) [কিয়দংশ] যে (আমাকে) দেহি (দাও) ইতি হ উবাচ (বলিলেন)। তান্ (সেই সমুদয়কে) অস্মৈ (ইহাকে) প্ৰদদৌ (প্রদান করিল)। হন্ত (অব্যয়, অনুমতিপ্রার্থনায়) অনুপানম্ (খাদ্য গ্রহণের পর যাহা পান করা হয়, তাহাই অনুপান; কিংবা নিকটে যে পানীয়, তাহাই অনুপান) ইতি উচ্ছিষ্টম্ বৈ মে (আমার) পীতম্ স্যাৎ (পান করা হইবে) ইতি হ উবাচ।
সরলার্থ : উষস্তি বলিলেন— ‘ইহারই কিছু অংশ আমাকে দাও।’ ইভ্য তাঁহাকে তাহা দিয়া জিজ্ঞাসা করিল, ‘এই পানীয় কি দিব?’ উষস্তি বলিলেন—’তাহা হইলে আমার উচ্ছিষ্ট পান করা হইবে।’