মটচীহতেষু কুরুম্বাটিক্যা সহ জায়য়োষস্তিই চাক্রায়ণ ইভ্যগ্রামে প্ৰপ্ৰাণক উবাস ॥ ১
অন্বয় : মটচীহতেষু কুরুষু (শিলাবৃষ্টি দ্বারা বিনষ্ট কুরুদেশে) আটিক্যা সহ জায়য়া (ভ্রমণে সমর্থ জায়ার সহিত) উষস্তিঃ হ চাক্রায়ণঃ (চক্রতনয় উষস্তি) ইভ্যগ্রামে ইভ্য নামক গ্রামে অথবা হস্তিপদ বা মাহুতদের গ্রামে) প্রদ্রাণকঃ (কুৎসিত গতিপ্রাপ্ত, দুর্দশাগ্রস্ত) উবাস (বাস করিয়াছিলেন)।
সরলার্থ : কুরুদেশ শিলাবৃষ্টিতে বিনষ্ট হইলে চক্রের পুত্র উষস্তি দেশভ্রমণে সমর্থা (অথবা অপ্রাপ্তযৌবনা) পত্নীর সহিত অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় ইভ্য-গ্রামে বাস করিতেছিলেন।
মন্তব্য : ‘মটচী’—শঙ্করের মতে ইহার অর্থ বজ্রাগ্নি। শব্দকল্পদ্রুমের মতে ইহা একপ্রকার রক্তবর্ণ ক্ষুদ্র পক্ষী। কেহ কেহ বলেন, ‘মটচী’ অর্থ পঙ্গপাল। আমরা আনন্দগিরির মত গ্রহণ করিয়াছি।
আটিক্যা— দেশভ্রমণে সমর্থা নারীকে আটিকী বলা যাইতে পারে। ইহা হইতে কেহ ‘প্রাপ্তযৌবনা’ অর্থ করিতে পারেন; শঙ্করের মতে ইহার অর্থ ‘অপ্রাপ্তযৌবনা’। কেহ কেহ বলেন, সেই স্ত্রীলোকের নাম ‘আটিকী’।