এবমেব প্রতিহর্তারমুবাচ প্রতিহতা দেবতা প্রতিহারমন্বায়ত্তা তাং চেদবিদ্বান্ প্রতিহরিষ্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি তে হ সমারতা- তৃষ্ণীমাসাঞ্চক্রিরে।। ১১
অন্বয় : এবম্ এব প্রতিহর্তারম্ (প্রতিহর্তাকে; যিনি ‘প্রতিহার’ নামক অংশ পাঠ করেন, তাঁহার নাম প্রতিহর্তা) উবাচ— প্রতিহতঃ (হে প্রতিহার-পাঠক) যা দেবতা প্রতিহারম্ অন্বায়ত্তা (প্রতিহারের অনুগত) তাম্ চেৎ অবিদ্বান্ প্রতিহরিষ্যসি (প্রতিহার- কর্ম করিবে) মূর্ধা তে বিপতিষ্যসি ইতি (৯ম মঃ টীকা) তে (তাহারা) হ সমারতাঃ (নিবৃত্ত হইয়া) তুষ্ণীম্ (নিস্তব্ধভাব) আসাঞ্চক্রিরে (অবলম্বন করিল)।
সরলার্থ : তারপর তিনি প্রতিহারাঠককেও বলিলেন— ‘হে প্রতিহারপাঠক, যে দেবতা প্রতিহারের অনুগমন করেন, তাঁহাকে না জানিয়া যদি প্রতিহার পাঠ কর, তবে তোমার মাথা খসিয়া পড়িবে।’ তখন তাহারা নিজের নিজের কাজ বন্ধ করিয়া নীরব হইয়া রহিল।