এবমেবোদ্গাতারমুবাচোদ্গাতা দেবতোদ্গীথমন্বায়ত্তা তাং চেদবিদ্বানুদাস্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি ॥ ১০
অন্বয় : এবম্ (এই প্রকারেই) উদ্গাতারম্ (উদ্গাতাকে) উবাচ— উদ্গাতঃ (হে উদ্গাতা) যা দেবতা উদ্গীথম্ অন্বায়ত্তা (উদ্গীথের অনুগত হন), তাম্ চেৎ অবিদ্বান্ উদ্াস্যসি (উদ্গান করিবে) মূর্ধা তে বিপতিষ্যতি ইতি (৯ম মঃ টীকা)।
সরলার্থ : এই রকমে তিনি উদ্গাতাকে বলিলেন— হে উদ্গাতা, যে দেবতা উদ্গীথের অনুগমন করেন, সেই দেবতাকে না জানিয়া যদি উদ্গান কর, তাহা হইলে তোমার মাথা খসিয়া পড়িবে।