সমং পশ্যন্ হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম্।
ন হিনস্ত্যাত্মনাত্মানং ততো যাতি পরাং গতিম্ ॥২৯॥
বনে ভ্রমণ করতে করতে রাম পম্পা সরোবরে জল পান করতে নেমেছিলেন, ধারে তির-ধনুক মাটিতে পুঁতে জলে নেমেছিলেন। উঠে এসে দেখেন ধনুকে বিদ্ধ হয়ে একটি ব্যাং রক্তাক্ত হয়ে পড়ে আছে। রাম মহা দুঃখিত হয়ে তাকে বললেন, “তুমি শব্দ করলে না কেন? শব্দ করলে, আমরা জানতে পারতাম, তাহলে আর তোমার এ দশা হতো না।” ব্যাংটি বললে, “রাম, যখন বিপদে পড়ি, তখন ‘রাম রক্ষা করো’ বলে ডাকি; এখন রামই যখন মারছেন তখন আর কাকে ডাকব?” (Source: শ্রীশ্রীরামকৃষ্ণ উপদেশ by স্বামী ব্রহ্মানন্দ)
—–
প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন, “তুমি কী বর চাও?” প্রহ্লাদ বললে, “ঠাকুর, যারা আমাকে কষ্ট-যন্ত্রণা দিয়েছে, তাদের তুমি ক্ষমা করো। তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে; কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছ।” (Source: শ্রীশ্রীরামকৃষ্ণ উপদেশ by স্বামী ব্রহ্মানন্দ)